Logo
 বর্ষ ৩ সংখ্যা ৮ ২৪শে আষাঢ, ১৪১৭ ০৮ জুলাই, ২০১০ 
আপনি এখন পুরোনো সংখ্যায় আছেন ! তারিখ : ০৮ জুলাই, ২০১০
প্রচ্ছদ কাহিনী/প্রতিবেদন
এই সময়/রাজনীতি
ডায়রি/ধারাবাহিক
স্বাস্থ্য
খেলা
প্রতিবেদন
সাহিত্য সংস্কৃতি
বিশ্লেষন
সাক্ষাৎকার
প্রবাসে
দেশজুড়ে
অনুষ্ঠান
ফিচার ও অন্যান্য
নিয়মিত বিভাগ
 
iforning
 জলছবি'র বিস্তারিত সংবাদ
ত্বক থাকুক ব্রণমুক্ত

তৈলাক্ত বা অন্য যে কোনো ত্বকে যখন লোমকূপ ময়লা পড়ে বন্ধ হয়ে যায়, তখন ত্বকের স্বাভাবিক নিঃসরণ বন্ধ হয়ে ব্রণের জন্ম হয়। ত্বক উজ্জ্বল বা অনুজ্জ্বল যাই হোক না কেন ব্রণের সমস্যা হলে তার আর দুশ্চিন্তার সীমা থাকে না। সাধারণত তৈলাক্ত ত্বকেই ব্রণ বেশি হয়ে থাকে। তবে কিছু বিষয় মেনে চললে ব্রণ সমস্যার সমাধান সম্ভব। লিখেছেন শামীমা মিতু

 বেশি বেশি পানি পান করা
 ভাজা পোড়া খাবার এড়িয়ে চলা
 দুশ্চিন্তা না করা
 চুলে খুশকি থাকলে তা দূর করা
 ত্বকের তৈলাক্ততা দূর করতে ক্লিনজার লোশন ব্যবহার করা
 পরিধেয় বস্ত্র, তোয়ালে, চিরুনি সবসময় পরিষ্কার রাখা
 বেশি বেশি সবুজ শাকসবজি ও ফলমূল খাওয়া
 পেটের সমস্যা থাকলে তা দূর করা
 অতিরিক্ত ঘাম বা ঘামবাহিত ময়লা দূর করতে কিছু সময় পর পর মুখে ঠা-া পানির ঝাপটা দেয়া
 নিয়মিত গোসল করা
 ভিটামিন ও মিনারেলযুক্ত খাবার খাওয়া
 ব্রণ হলে কখনই খুটাবেন না। এতে মুখে দাগ হওয়ার সম্ভাবনা বেশি

যারা বাইরে বেশি ঘোরাঘুরি করেন, তারা অবশ্যই বাইরে থেকে এসে ভালো করে মুখ ধুয়ে ফেলবেন। নিমপাতার সঙ্গে মুলতানি মাটি ও গোলাপজলের প্যাক মুখে লাগান। এতেও উপকার আসবে। গাজর ও বিট কাঁচা কিংবা সেদ্ধ করে খেলে মুখের ব্রণ ভালো হয়। তবে এরপরও যারা ব্রণের সমস্যায় ভোগেন তাদের অবশ্যই ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেয়া উচিত।

Bookmark and Share পিছনে
 মতামত সমূহ
পিছনে 
 আপনার মতামত লিখুন
English বাংলা
নাম:
ই-মেইল:
মন্তব্য :
বর্তমান সংথ্যা
পুরানো সংথ্যা
Click to see Archive
 
 
 
Home | About Us | Advertisement | Feedback | Contact Us | Archive