আবেদনময়ী দীপিকা পাড়–কোন
আন্তর্জাতিক ম্যাগাজিন এফএইচএম-এর জরিপে এ বছরের সবচেয়ে আবেদনময়ী নারী হিসেবে শীর্ষস্থান দখল করেছেন দীপিকা পাড়–কোন। গত বছরের শীর্ষস্থান অধিকারী সেলিব্রেটি ক্যাটরিনা কাইফকে হটিয়ে এবার দীপিকা এই স্থান দখল করে নিলেন। কিছুদিন আগে কান উৎসবে তিনি সৌন্দর্যের দ্যুতি ছড়িয়েছেন। এই আবেদনময়ীকে দর্শকরা কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন লাফাঙ্গে পারিন্দে ছবিতে। যেখানে কিনা তিনি একজন অন্ধ! এ বছর মুক্তিপ্রাপ্ত তার সবগুলো ছবিই বক্স অফিস মাতিয়েছে। সেই সঙ্গে তার অসাধারণ অভিনয়ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।
প্রিয়াঙ্কার হাতে এনগেজমেন্ট রিং!
অবশেষে কি তাহলে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এক সময়ের বিশ্ব সুন্দরী, বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া? সম্প্রতি তার হাতে দেখা গেছে হীরার এনগেজমেন্ট রিং। যদিও এই লাস্যময়ী জানাচ্ছেনÑ এটা তার বাবা-মায়ের দেয়া উপহার। তার পরেও বলিউড মিডিয়ায় রব উঠেছে এটি বিশেষ একজনের দেয়া। প্রিয়াঙ্কা যতই লুকানোর চেষ্টা করুক না কেন তার কাছের মানুষরাই এই ইঙ্গিত দিচ্ছেন। এখন দেখার পালা কে সেই বিশেষ একজন...
|