Logo
 বর্ষ ৩ সংখ্যা ৯ ১লা শ্রাবণ, ১৪১৭ ১৪ জুলাই, ২০১০ 
আপনি এখন পুরোনো সংখ্যায় আছেন ! তারিখ : ১৪ জুলাই, ২০১০
প্রচ্ছদ কাহিনী/প্রতিবেদন
এই সময়/রাজনীতি
ডায়রি/ধারাবাহিক
স্বাস্থ্য
খেলা
প্রতিবেদন
সাহিত্য সংস্কৃতি
বিশ্লেষন
সাক্ষাৎকার
প্রবাসে
দেশজুড়ে
অনুষ্ঠান
ফিচার ও অন্যান্য
নিয়মিত বিভাগ
 
iforning
[অনলাইন জরিপ] জনগণের ভাবনা, সরকারের দায়িত্ব  

সরকারের কাজ নিয়ে জনগণের মনের ভাবনার নানামুখী প্রকাশ চলছে। সরব হচ্ছে বিরোধী দলও। তারাও নানা রকম কর্মসূচি দিচ্ছে। সরকার ও বিরোধী দলের কর্মকাণ্ডে চোখ রাখছে জনগণও।
সরকার ও রাজনৈতিক দলগুলোর কাজকর্ম যত বাড়ছে, মিডিয়ার ভূমিকাও বাড়ছে তত। নানামুখী সীমাবদ্ধতা ও চাপের মধ্যে মিডিয়াও নিজের ভূমিকায় সরব হতে  চেষ্টা করছে।
প্রতিদিন বিভিন্ন দৈনিক সংবাদপত্র নানা জনমুখী প্রশ্ন তুলে মতামত চাইছে পাঠকদের। সচেতন, প্রযুক্তিমুখিন পাঠকদের একটা বড় অংশ অনলাইনের এসব জরিপে তাদের মতামতও রাখছে। পাঠকদের এসব মত যে বড় জনমতের প্রতিফলন তা হয়ত নয়, কিন্তু সচেতন জনগোষ্ঠীর মত বলে এর গুরুত্বও কম নয়।
সপ্তাহজুড়ে বিভিন্ন সংবাদপত্রের অনলাইন জরিপের সুনির্দিষ্ট নির্বাচিত কিছু প্রশ্নের ফলাফল নিয়ে
বিশ্লেষণ করেছেন শুভ কিবরিয়া

সংবিধান সংশোধন কমিটি বিতর্ক
১. প্রশ্ন : সংবিধান সংশোধনে সর্বদলীয় কমিটিতে বিরোধী দলের থাকা উচিত বলে মনে করেন কি?
 উত্তর : হ্যাঁÑ৭৬.৭০%, নাÑ২৩.২০% (কালের কণ্ঠ, ১৯-৭-২০১০)  
২. প্রশ্ন : সংবিধান সংশোধন প্রস্তাব সংক্রান্ত সর্বদলীয় কমিটিতে বিএনপির কি অংশ নেয়া উচিত?
 উত্তর : হ্যাঁÑ৪৭.১৮%, নাÑ৫২.১১% (সমকাল, ১৯-৭-২০১০)
৩. প্রশ্ন : সংবিধান সংশোধন সর্বদলীয় কমিটি গঠনে প্রধানমন্ত্রীর ঘোষণাকে লোক দেখানো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। আপনি কি তার সঙ্গে একমত?
 উত্তর : হ্যাঁÑ৭৫.০৫%, নাÑ২৪.৫১% (যুগান্তর, ২০-৭-২০১০)
৪. প্রশ্ন : বাহাত্তরের সংবিধানে ফিরতে সংবিধান সংশোধনের জন্য সর্বদলীয় সংসদীয় কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। আপনি কি এটা সমর্থন করেন?
 উত্তর : হ্যাঁÑ২৩.১৭%, নাÑ৭৬.২৬% (যুগান্তর, ২২-৭-২০১০)
৫. প্রশ্ন : সংবিধান সংশোধন সর্বদলীয় কমিটিতে নাম না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। আপনি কি এটা সমর্থন করেন?
 উত্তর : হ্যাঁÑ৭৫.২৫%, নাÑ২৩.৭৮% (যুগান্তর, ২৩-৭-২০১০)
৬. প্রশ্ন : প্রধানমন্ত্রী বলেছেন, ব্যালটের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন নিশ্চিত করতেই সংবিধান সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে। আপনি কি তার সঙ্গে একমত?
 উত্তর : হ্যাঁÑ২৫.৬৫%, নাÑ৭৩.৭৩% (যুগান্তর, ২৫-৭-২০১০)

তাহাদের কথা
১. প্রশ্ন : জামায়াতকে বাঁচাতে বেসামাল হয়ে বিএনপি সংবিধান সংশোধনে সর্বদলীয় কমিটিতে আসছে না সুরঞ্জিত সেনগুপ্তের এ মন্তব্য সমর্থন করেন কি?
 উত্তর : হ্যাঁÑ৩৪.২২%, নাÑ৬৫.৭৮% (কালের কণ্ঠ, ২৪-৭-২০১০)
২. প্রশ্ন : দেশে মানবাধিকার লংঘনের ঘটনা বাড়ছে সুপ্রিম কোর্ট বার সভাপতির এ বক্তব্যের সঙ্গে আপনি একমত?
 উত্তর : হ্যাঁÑ৮৭%, নাÑ১২% (ইত্তেফাক, ২১-৭-২০১০)
৩. প্রশ্ন : সিসিসি’র নতুন মেয়র মনজুর আলম বলেছেন, ব্যক্তিগত আক্রোশ থেকেই তার বিরুদ্ধে মামলা করেছেন সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী।
 উত্তর : হ্যাঁÑ৬৯.৩০%, নাÑ২৬.৬৬% (যুগান্তর, ২১-৭-২০১০)

পারা না পারার প্রশ্ন
১. প্রশ্ন :  রাজধানীতে ২০ বছরের পুরনো গাড়ি চলা বন্ধ করা সম্ভব হবে বলে মনে করেন কি?
 উত্তর : হ্যাঁÑ৩১.২৬%, নাÑ৬৭.২১% (প্রথম আলো, ২১-৭-২০১০)
২. প্রশ্ন : গ্যাসের বিশাল ঘাটতির মধ্যেও বিপুল ব্যয়ে দক্ষিণÑপশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চলে গ্যাস পাইপলাইন বসানোকে ভোটের রাজনীতি বলে মনে করেন কি?
 উত্তর : হ্যাঁÑ৭৯.০৪%, নাÑ২০.৯৬% (কালের কণ্ঠ, ২১-৭-২০১০)
৩. প্রশ্ন : রাজধানীতে অবৈধভাবে গড়ে ওঠা ভবনগুলোর বিরুদ্ধে রাজউক ব্যবস্থা নিতে পারবে বলে মনে করেন কি?
 উত্তর : হ্যাঁÑ১৫.৮৯%, নাÑ৮৩.১৮% (প্রথম আলো, ২২-৭-২০১০)
৪. প্রশ্ন : ঢাকার চারপাশে জলাশয় ভরাটের বিরুদ্ধে সরকার যথাযথ ব্যবস্থা নিতে পারবে বলে মনে করেন কি? 
 উত্তর : হ্যাঁÑ১৭.১১%, নাÑ৮১.৩২% (প্রথম আলো, ২৩-৭-২০১০)
৫. প্রশ্ন :  পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও শুধুমাত্র নজরদারির অভাবে প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে বলে মনে করেন?
 উত্তর : হ্যাঁÑ৮০%, নাÑ১৮% (ইত্তেফাক, ২৪-৭-২০১০)

সংবিধান সংশোধনের জন্য সংসদ সদস্যদের নিয়ে একটি কমিটি গঠিত হয়েছে। ১৫ সদস্যের এ কমিটিকে সরকার বলছে সর্বদলীয় কমিটি। বিএনপি বলছে মহাজোটের কমিটি। কমিটিতে অংশ নেয়নি বিএনপি। এ নিয়ে বিতর্ক চলছে। কমিটি কি কাজ করতে পারবে? বিএনপির কি এ কমিটিতে যাওয়া উচিত ছিল?
Ñ এই ছিল বিতর্কের বিষয়। অন লাইন জরিপের পাঠকরা পত্রিকা ভেদে মিশ্র এবং কৌতূহলোদ্দীপক মতামত ব্যক্ত করেছেন।
প্রথম আলোর ২৪ জুলাই প্রকাশিত অনলাইন জরিপের পাঠকদের ৪৯.৩৯ শতাংশ বলছেন এই কমিটিতে বিএনপির অংশ নেয়া উচিত ছিল। ৪৯.২ শতাংশ বলছেন উচিত নয়।
যুগান্তরের ২৩ জুলাই প্রকাশিত অনলাইন জরিপের ৭৫ শতাংশের অভিমত, বিএনপি ঠিক কাজটিই করেছে।
কালের কণ্ঠের ২৩ জুলাই জরিপের পাঠকদের ৮০.৮৫ শতাংশের অভিমত এই কমিটি কার্যকর ভূমিকা পালন করতে পারবে না।
১৯ জুলাই এই পত্রিকায় ৭৬ শতাংশ অনলাইন পাঠক মত প্রকাশ করেছেন কমিটিতে বিএনপি থাকা উচিত।
সমকালের পাঠকদের ৪২ শতাংশ মত দিয়েছে এই কমিটিতে বিএনপির থাকা উচিত ছিল।

২.
প্রধানমন্ত্রী বলেছেন ধর্মভিত্তিক রাজনীতির ব্যাপারে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। অথচ ডেপুটি স্পিকার পরামর্শ দিয়েছেন ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার। যুগান্তর-এর ১৯ জুলাই অনলাইন পাঠকদের মাত্র ১৮ শতাংশ তার এ বক্তব্য সমর্থন করেছে।
জামায়াতকে বাঁচাচ্ছে বিএনপি। সুরঞ্জিত সেনগুপ্তের এই বক্তব্যের বিপক্ষে মত দিয়েছে কালের কণ্ঠের ৬৫ শতাংশ অনলাইন জরিপের পাঠক।
 দেশে মানবাধিকার লংঘনের ঘটনা বাড়ছে, তৃণমূলের কাজ বাড়লে দলের নেতা-কর্মীদের দূরত্ব কমবে অনলাইন পাঠকদেরÑ এসব বক্তব্যের সপক্ষে মত এসেছে অনলাইন পাঠকদের।

৩.
সরকারের সক্ষমতায় সন্তুষ্ট কি জনগণ। এর উত্তর কি? সরকারের পারা না পারার প্রশ্নে সংবাদপত্রের অনলাইন  পাঠকদের মতামত জানা যেতে পারে।
২০ বছরের পুরনো গাড়ি চলা সরকার বন্ধ করতে পারবে না (৬৭%), রাজধানীতে অবৈধভাবে গড়ে ওঠা ভবনগুলোর বিরুদ্ধে রাজউক ব্যবস্থা নিতে পারবে না (৮৩%), রমজান মাসে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে পারবে না সরকার (৯০%), সরকারের ব্যবস্থাপনায় বিমান বাংলাদেশ ভালো ব্যবসা করতে পারবে না (৮৩%), ঢাকার চারপাশে জলাশয় অবৈধভাবে ভরাটের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারবে না সরকার (৮৩%)।
৬৭Ñ৮৩ শতাংশ অনলাইন ভোট পড়েছে সরকারের সক্ষমতার বিপক্ষে। ৬৭Ñ৮৩ শতাংশ অনলাইন জরিপ পাঠক মনে করেন জনস্বার্থে সরকার পুরনো গাড়ি চলা বন্ধ করতে পারবে না। অবৈধ ভবন ভাঙতে পারবে না। জলাশয় ভরাট করতে পারবে না। দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করতে পারবে না।
সদাশয় সরকার জনমতের এই অবস্থা বিবেচনা করলে ভালো। তাতে জনউপকার হতে পারে। বিবেচনা না করলে...!!
প্রশ্ন সংগ্রহ : ফাতেমা ইসলাম রুমা

Bookmark and Share প্রিন্ট প্রিভিও | পিছনে 
এই সময়/রাজনীতি
  • একজন আবদুল্লাহ আবু সায়ীদ এবং কতিপয় অন্ধকারের কীট -গোলাম মোর্তোজা
  • [তির্যক] আবারো মানুষ গায়েব
  •  মতামত সমূহ
    পিছনে 
     আপনার মতামত লিখুন
    English বাংলা
    নাম:
    ই-মেইল:
    মন্তব্য :
    বর্তমান সংথ্যা
    পুরানো সংথ্যা
    Click to see Archive
     
     
     
    Home | About Us | Advertisement | Feedback | Contact Us | Archive