দু বা ই
আরব আমিরাতে বাংলাদেশিদের পাসপোর্ট নিয়ে সৃষ্ট জটিলতার অবশেষে অবসান হয়েছে। ৮ জুলাই ২০১০ বৃহস্পতিবার থেকে মেশিন রিড্যাবল পাসপোর্ট (এমআরপি)-এর পাশাপাশি হাতের লেখা ও ভিসা পেতে শুরু করেছেন প্রবাসী বাংলাদেশিরা। আরব আমিরাতের ইনটেরিয়র মিনিস্ট্রিরির অধীনে ন্যাচারালাইজেশন এ্যান্ড রেসিডেনসি ডিপার্টমেন্ট সম্প্রতি এ দুই ধরনের পাসপোর্টকে স্বীকৃতি দিতে শুরু করেছে এবং এ দিনে অনেক প্রবাসী তাদের কাক্সিক্ষত ভিসা পেয়েছেন পুরনো হাতের লেখা পাসপোর্ট দিয়ে, যা বিগত এক মাস যাবত পাওয়া দুষ্কর ছিল। মিনিস্ট্রি অব ইনটেরিয়রের এনআরডি এবং পোর্টস এ্যাফিয়ারস-এর এ্যাসিসট্যান্ট আনডার সেক্রেটারি মেজর জেনারেল নাছের আল আওয়াদি আল মিনালি জানান, মিনিস্ট্রি অব ইনটেরিয়র ইতোমধ্যে বাংলাদেশি দুই ধরনের পাসপোর্টকে স্বীকৃতি দিতে এবং সৃষ্ট জটিলতার অবসান করতে সমগ্র আরব আমিরাতের ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে সার্কুলার দিয়েছে। এ সৃষ্ট জটিলতার অবসানকল্পে বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত ড. মোহাম্মদ নাজমুল কাউনাইন গত ৫ জুলাই ২০১০ সোমবার আরব আমিরাতের মিনিস্ট্রি অব ইনটেরিয়রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং দ্রুত এ জটিলতার অবসান দাবি করেন। ইতোমধ্যে এ বিষয় নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিকস মিডিয়া বাংলাদেশ সরকারের দ্রুত পদক্ষেপের দাবি জানায়। আমিরাতের খালিজ টাইমস পত্রিকাও এ বিষয়ে বেশ কয়েকটি রিপোর্ট ছাপায়। সরকার, দূতাবাস ও মিডিয়ার সম্মিলিত প্রয়াসে এ সমস্যার দ্রুত সমাধান সম্ভব হয়েছে। এখন থেকে আরব আমিরাতে হাতের লেখা পাসপোর্ট ও নতুন মেশিন রিড্যাবল পাসপোর্টে (এমআরপি) নতুন ভিসা পেতে এবং পুরনো ভিসা রিনিউ করতে আর কোনো বাধা নেই। এম এ মন্নান |