Logo
 বর্ষ ৩ সংখ্যা ১০ ৮ই শ্রাবণ, ১৪১৭ ২২ জুলাই, ২০১০ 
আপনি এখন পুরোনো সংখ্যায় আছেন ! তারিখ : ২২ জুলাই, ২০১০
প্রচ্ছদ কাহিনী/প্রতিবেদন
এই সময়/রাজনীতি
ডায়রি/ধারাবাহিক
স্বাস্থ্য
খেলা
প্রতিবেদন
সাহিত্য সংস্কৃতি
বিশ্লেষন
সাক্ষাৎকার
প্রবাসে
দেশজুড়ে
অনুষ্ঠান
ফিচার ও অন্যান্য
নিয়মিত বিভাগ
 
iforning
কিউবি গ্রাহকের হোম থিয়েটার জয়  

কিউবির ‘জয়েন ইন’ ক্যাম্পেনে অংশ নিয়ে কিউবি গ্রাহক কাজী তামজিদ হোম থিয়েটার জয়ের সৌভাগ্য অর্জন করেছেন। সম্প্রতি কিউবির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কিউবির সিএমও নেহাল আহমেদ বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন। চলতি বছরের ফেব্র“য়ারি থেকে কিউবি ব্যবহারকারীদের জন্য ‘জয়েন ইন’ ক্যাম্পেন শুরু হয়। এই আয়োজনের মধ্য দিয়ে কিউবি ব্যবহারকারীরা নিজেদের বন্ধু এবং পরিবারের সদস্যদের মধ্যে মজাদার কর্মকা-ের মাধ্যমে কিউবির গ্রহণযোগ্যতা ও সেবার বিষয়গুলো তুলে ধরার চমৎকার একটি সুযোগ পান। এভাবে কিউবির নতুন গ্রাহক তৈরি  করতে পারলেই পুরস্কারের জন্য বিবেচিত হন কিউবি’র চলতি ব্যবহারকারীরা। অন্তত ১ জন নতুন গ্রাহক তৈরি করতে পারলেই পুরস্কারের জন্য বিবেচিত হন কিউবি ব্যবহারকারী। তবে যত বেশি মানুষকে আগ্রহী করা যায়, পুরস্কারের পরিমাণও সেই অনুপাতে বাড়তে থাকে। মোট ৫৩৪ জন ব্যবহারকারী জয়েন ইন ক্যাম্পেনে সফল হন। এর মধ্যে ৫ জনকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছেন- এমন গ্রাহক আছেন ১১৬ জন, যারা  নির্বাচিত পুরস্কারের তালিকা থেকে নিজেরা পছন্দমতো পুরস্কার বেছে  নেন। তবে মেগা হোম থিয়েটার বিজয়ী কাজি তামজিদ অবিশ্বাস্যভাবে ৪০ জন নতুন গ্রাহকের সামনে কিউবির নতুন ভুবনের সংবাদ জানিয়ে তাদেরকে দলভুক্ত করেন।  বিজয়ী কাজি তামজিদ কিউবির সেবা ও মানে প্রবলভাবে আস্থাশীল বলেই এত বিপুলসংখ্যক মানুষের মধ্যে কিউবি সম্পর্কে আগ্রহ গড়ে তুলতে পেরেছেন বলে মনে করেন।

দেশজুড়ে মীজান কাবাডি মেলা শুরু
জাতীয় খেলা কাবাডির পুনর্জাগরণে প্রথমবারের মতো দেশজুড়ে আয়োজিত মীজান কাবাডি মেলা সম্প্রতি টাঙ্গাাইল জেলা স্টেডিয়ামে শুরু হয়। দেশব্যাপী এই মেলা আয়োজনের প্রথম পর্যায়ে টাঙ্গাইলে মীজান কাবাডি মেলা শুরু হয় বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে। অনুষ্ঠানের প্রধান অতিথি টাঙ্গাইলের এসপি মোঃ মিজানুর রহমান র‌্যালি ও কাবাডি মেলার উদ্বোধন করেন। টাঙ্গাইলের ভারপ্রাপ্ত  জেলা প্রশাসক মোঃ তাজুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড (বিইওএল)-এর মার্কেটিং ম্যানেজার ফারিয়া ইয়াসমীন এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ মুনির হোসেন। টাঙ্গাইলে শুরু হওয়া মীজান কাবাডি মেলা শেষ হবে ফেনীতে। টাঙ্গাইল মেলায় অংশগ্রহণকারী দলগুলো হলো : মধুপুর উপজেলা, ঘাটাইল উপজেলা, ভুয়াপুর উপজেলা, কালীহাতি উপজেলা, বাশাইল উপজেলা ও টাঙ্গাইল সদর উপজেলা। ছয় দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ঘাটাইল উপজেলা। প্রতিযোগিতার ফাইনালে তারা ভুয়াপুর উপজেলাকে ২৫-১২ পয়েন্টে পরাজিত করে। ঘাটাইল দলের ইউনুছ সেরা খেলোয়াড় নির্বাচিত হন। অনুষ্ঠানের প্রধান অতিথি টাঙ্গাইলের এসপি মোঃ মিজানুর রহমান চ্যাম্পিয়ন এবং রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। একইসঙ্গে মীজান-এর স্লোগান ‘সব ভালো তার, স্বাস্থ্য ভালো যার’ এর  ধারাবাহিকতায় মেলায়  ছিল স্থানীয় হাসপাতালের চিকিৎসকদের সাহায্যে বিনামূল্যে চোখ পরীক্ষার সুযোগ।

বাজারে এসেছে ক্যান্সারের নতুন ওষুধ
ক্যান্সারের তিনটি নতুন ওষুধ বাজারে নিয়ে এসেছে টেকনো ড্রাগস লিঃ। এ উপলক্ষে ২৩ জুলাই গ্রিনটেক রিসোর্ট এবং কনভেনশন সেন্টার ভবানীপুর, গাজীপুরে টেকনো ড্রাগস লিঃ-এর উৎপাদিত ক্যান্সারের নতুন ৩টি ওষুধ- ডসিট্যাক্স (ডসিট্যাক্সেল আইএনএন ২০ মি.গ্রা. ও ৮০ মি.গ্রা.), এমট্রেক্স (মেথোট্রেক্সেট বিপি ৫০ মি.গ্রাম.) এবং ভিনক্রিস্ট (ভিনক্রিস্টিন সালফেট ইউএসপি ১ মি.গ্রা.) এর প্রাক-বিপণন ও বাজারজাতকরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের প্রথিতযশা ক্যান্সার বিশেষজ্ঞগণ। তাদের মধ্যে প্রফেসর মাহবুবুল আলম, প্রফেসর জলিলুর রহমান, ড. ফরহাদ হালিম ও প্রফেসর মোফাজ্জেল হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টেকনো ড্রাগস লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক শাহ্ জালালউদ্দিন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইব্রাহীম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কোম্পানির টেকনিক্যাল এ্যাডভাইজার ইশতিয়াক আহমেদ। অনুষ্ঠানে জানানো হয় যে, টেকনো ড্রাগস লিঃ দেশে ওষুধ সহজলভ্য করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় স্তনক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার (ডসিট্যাক্স), মাথা ও গলার ক্যান্সার, ব্লাড ক্যান্সার চিকিৎসার (এমট্রেক্স ও ভিনক্রিস্ট) নতুন ওষুধগুলো বাজারে এসেছে।

Bookmark and Share প্রিন্ট প্রিভিও | পিছনে 
অনুষ্ঠান
  • রোটারি ক্লাবের অভিষেক সম্পন্ন
  •  মতামত সমূহ
    পিছনে 
     আপনার মতামত লিখুন
    English বাংলা
    নাম:
    ই-মেইল:
    মন্তব্য :
    বর্তমান সংথ্যা
    পুরানো সংথ্যা
    Click to see Archive
     
     
     
    Home | About Us | Advertisement | Feedback | Contact Us | Archive