Logo
 বর্ষ ২ সংখ্যা ৩৯ ২৯শে মাঘ, ১৪১৬ ১১ ফেব্রুয়ারী, ২০১০ 
আপনি এখন পুরোনো সংখ্যায় আছেন ! তারিখ : ১১ ফেব্রুয়ারী, ২০১০
প্রচ্ছদ কাহিনী/প্রতিবেদন
এই সময়/রাজনীতি
ডায়রি/ধারাবাহিক
স্বাস্থ্য
খেলা
প্রতিবেদন
সাহিত্য সংস্কৃতি
বিশ্লেষন
সাক্ষাৎকার
প্রবাসে
দেশজুড়ে
অনুষ্ঠান
ফিচার ও অন্যান্য
নিয়মিত বিভাগ
 
iforning
[চিকিৎসা] পেরিকরোনাইটিস : লক্ষণ কারণ প্রতিকার  

ডা. এ. বুলবুল

পেরিকরোনাইটিস একটি প্রদাহজনিত রোগ, যা দাঁতের উপরে লেগে থাকা মাড়িতে হয়ে থাকে। সাধারণত আমাদের নিচের মাড়িতে যখন ৮নং দাঁত বা আক্কেল দাঁত ওঠার সময় হয় (১৭-২৪ বছর বয়সে) তখন দাঁতটি সঠিকভাবে না উঠে কিছুটা আড়াআড়িভাবে উঠতে থাকেÑ দাঁতের নিচের অংশ (Root) হাড়ের সঙ্গে লেগে থাকে (Jaw bone) এবং উপরের অংশ ((crow যা মাড়ির দ্বারা আবৃত থাকে।
পুরুষ এবং নারী সবারই এই রোগ হতে পারে।

কোথায় হয়
আমি পূর্বেই উল্লেখ করেছি, নিচের মাড়ির ৮ নং দাঁতের অংশে হয়। তাছাড়া উপরের মাড়ির ৮নং দাঁতে এবং কোনো কোনো সময় ৬ ও ৭ নং দাঁতের অবস্থানের দিকেও হতে পারে।

লক্ষণ
১. তীব্র ব্যথা এবং আক্রান্ত স্থান ফুলে যেতে পারে।
২. আক্রান্ত স্থান লালচে বর্ণের হতে পারে।
৩. খাবার চিবাতে অসুবিধা হতে পারে।
৪. মাড়ি নাড়াচাড়া করতে অসুবিধা হতে পারে।
৫. ‘হা’ করতে অসুবিধা হতে পারে।
৬. মুখ ফুলে যেতে পারে।
৭. খাবার গিলতে সমস্যা দেখা দিতে পারে।

কারণ
নিচের মাড়ির ৮নং দাঁত যখন আড়াআড়িভাবে উঠে তখন দাঁতের উপরি অংশে মাড়ি দ্বারা আবৃত থাকে। আবৃত মাড়ির ভেতরে খাদ্যকণা গিয়ে আটকে থাকে এবং একটি নির্দিষ্ট সময় ব্যাকটেরিয়ার প্রধানত -এর সাহায্যে ওই জায়গায় ইনফেকশন তৈরি হয় তখনই রোগীরা দাঁতের মাড়িতে তীব্র ব্যথা অনুভব করতে পারে। এ ছাড়া উপরের মাড়ির ক্ষেত্রে খাদ্য খাওয়ার সময় দাঁত এবং মাড়িতে ঘর্ষণের ফলে দাঁতের মাড়িতে প্রদাহ সৃষ্টি হতে পারে।
রোগের পরবর্তী তীব্রতা
রোগী ব্যথা অনুভব করলে যত দ্রুত সম্ভব ডেন্টাল সার্জনের সঙ্গে যোগাযোগ করা উচিত। আমাদের দেশের রোগীরা সাধারণত ডাক্তারের সঙ্গে পরামর্শ না করে কোনো ফার্মেসিতে গিয়ে ব্যথানাশক ওষুধ খেয়ে ব্যথা উপশম করে। কিন্তু সময়মতো সঠিক চিকিৎসা না করলে এই রোগ জটিল আকার ধারণ করতে পারে।  যেমন : ১. সেলুলাইটিস, ২. এলভিওলার এবসেস (মাড়িতে পুঁজ), ৩. অস্টিওমাওলাইটস (হাড়ে প্রদাহ রোগ) দেখা দিতে পারে।

চিকিৎসা
খুব সহজেই এবং নিরাপদভাবে এই রোগের চিকিৎসা করা যায়। এর ব্যয়ও অনেক কম।
ক্স প্রথমে একটি এক্সরে নিতে হবে। এক্স-রেতে যদি বোঝা যায় যে, দাঁত ওঠার পর্যাপ্ত জায়গা আছে শুধুমাত্র মাড়ির বাধার কারণে উঠতে পারছে না, তাহলে আবৃত দাঁতের উপরি ভাগে লেগে থাকা মাড়ি কেটে ফেলতে হবে।
ক্স স্যালাইনের পানি দিয়ে জায়গাটি পরিষ্কার করতে হবে।
ক্স এন্টিবায়োটিক এবং ব্যথানাশক ওষুধ সেবন করতে হবে।
আর যদি দাঁত মাড়ির সঙ্গে লেগে থাকে এবং মনে হয় দাঁতটি আর স্বাভাবিকভাবে উঠবে না তাহলে দাঁতটি ফেলে দিতে হবে।
লায়ন্স আই ইনস্টিটিউট ও হাসপাতাল
আগারগাঁও, ঢাকা
mahiudc@yahoo.com

Bookmark and Share প্রিন্ট প্রিভিও | পিছনে 
স্বাস্থ্য
  • স্তনের ক্যান্সার
  • সিদ্দিকা কবীরের রেসিপি আইসক্রিম
  •  মতামত সমূহ
    পিছনে 
     আপনার মতামত লিখুন
    English বাংলা
    নাম:
    ই-মেইল:
    মন্তব্য :
    বর্তমান সংথ্যা
    পুরানো সংথ্যা
    Click to see Archive
     
     
     
    Home | About Us | Advertisement | Feedback | Contact Us | Archive