|
আল-মামুন খান
বিশ্বের ক্রিকেটপ্রেমীদের এমন কেউ নেই যে আইপিএলের কথা জানে না। কিংবা আইপিএলের খোঁজখবর রাখে না। তবে আইপিএলের কথা জানলেও অনেকে জানে না পিসিএলের কথা (পোর্ট সিটি ক্রিকেট লিগ)। না জানারই কথা! কারণ বাংলাদেশের পিসিএল ভারতের আইপিএলের মতো অতটা জৌলুস ছড়াতে পারেনি। তবে এবার ব্যতিক্রম ঘটাতে দ্বিতীয়বারের এই আসর বসবে চট্টগ্রামে নয় সুদূর শারজাতে। আর সে জন্য সম্প্রতি পিসিএল ফাউন্ডেশনের সঙ্গে পৃথক পৃথক তিনটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বসুন্ধরা গ্র“প, এটিএন বাংলা এবং শারজাহ ক্রিকেট একাডেমির সঙ্গে। আগামী ২৬ মার্চ থেকে ২ এপ্রিল ’১০ এ টুর্নামেন্ট শারজা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
আট কোটি টাকার বাজেট এবারের পিসিএলে বাজেটও পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। শুধু খেলার সময়কার জন্যই আট কোটি টাকার বাজেট রাখা হয়েছে। যার মধ্যে বসুন্ধরা গ্র“প দেবে এক কোটি ১৮ লাখ টাকা, বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা দেবে মোট এক কোটি টাকা। আর বাকি টাকা সুভ্যিনির, টিকেট বিক্রি এবং বিল বোর্ড থেকে সংগ্রহ করা হবে বলে জানায় পিসিএলের আয়োজকরা।
পিসিএলের দলগুলো শারজার এই পিসিএলে এবার মোট আটটি দল অংশগ্রহণ করবে। আর এই দলগুলো হলো ব্রাদার্স ইউনিয়ন, আইরিয়ার্স, ইস্পাহানি, কলাবাগান, ঢাকা স্পোর্টস, ঢাকা ডাইং, নোয়াখালী টপ স্পোটর্স। অন্য আর একটি দলের নাম এখনো ঠিক হয়নি। আটটি দলের মোট পনেরোটি খেলা অনুষ্ঠিত হবে আট দিনব্যাপী এই টুর্নামেন্টে। এটিএন বাংলা খেলাগুলো সব সম্প্রচার করবে। খেলা চলাকালীন সময়ে বিশেষ আকর্ষণের মধ্যে আছেÑ দেশের ঐতিহ্যবাহী এবং ধর্মীয় স্থানগুলোর বিশেষ ডিজিটাল প্রদর্শনী।
অন্যরকম নিলাম এবারের নিলামও হবে অন্যরকম। দেশি এবং বিদেশি মিলে প্রায় ৩২ জন খেলোয়াড়ের নিলাম ডাকা হবে। আর এই নিলামটি হবে কোনো ক্লাব কিংবা হোটেলে নয়, সমুদ্র বিহারে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমেই। নিলাম ডাকার তারিখটা হলো এ মাসেরই ২৫ তারিখ। এ জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক সরবরাহকৃত ১২৮ জনের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। গতবারের নিলামে সর্বোচ্চ দাম উঠেছিল তামিম ইকবালের (৭.৭০ লাখ টাকা)। এর পরেই ছিল সোহ্রাওয়ার্দী শুভ। আর এবার এর দ্বিগুণের বেশি দাম হাঁকবে বলে জানিয়েছে নিলাম ডাকিয়েরা। একাধিক নিলাম ডাকিয়ে জানান সাকিব, তামিমসহ দুই তিন জনের নিলামের মূল্য ১৫-২০ লাখ টাকা ছাড়িয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই।
পিসিএল কেন শারজাতে যে স্বপ্নের বিশ্বকাপের জন্য এই সাড়া জাগানো পিসিএল সেই বিশ্বকাপের জন্য মাঠ প্রস্তুত হচ্ছে। যার কারণে এবার আর পিসিএলের জন্য মাঠ ব্যবহার করতে পারছে না এবারের খেলায়। তাই বলে কি বন্ধ থাকবে এই সাড়া জাগানো টুর্নামেন্ট! না! পিসিএলের দ্বিতীয় আসর এবার বসবে প্রায় ২০০ খেলা অনুষ্ঠিত হওয়া বিশ্বখ্যাত শারজাহ ক্রিকেট একাডেমি মাঠে। আর এর বিশ্বব্যাপী এই টুর্নামেন্টের রূপ ছড়িয়ে দেয়ার পরিকল্পনা তো আছেই। সে জন্য এর পরের টুর্নামেন্টগুলো ইংল্যান্ড কিংবা কানাডাতে করার পরিকল্পনাও আঁটছে আয়োজকরা। পিসিএল এবার পথ চলায় নতুন তিন সঙ্গী পেলÑ বসুন্ধরা, শারজাহ ক্রিকেট কাউন্সিল এবং এটিএন বাংলা। এই তিন সঙ্গীকে সঙ্গে নিয়ে পিসিএল এবার যাচ্ছে শারজাতে। আর সেই যাত্রা শুরু হয় ২২ জানুয়ারি ’১০ এর সন্ধ্যায় চিটাগং ক্লাবের সুইমিং পুলে। এখন শুধু এগিয়ে চলা। যার দ্যুতি ছড়িয়ে পড়বে আইপিএলের চেয়ে অনেক বেশি।
|