|
পাবলিক হেলথ শব্দটির সঙ্গে আমরা কম-বেশি সকলেই পরিচিত। তবুও এ বিষয়ে আমাদের অজ্ঞতাও কম নয়। এ বিষয়ে জানতে চাওয়া হয়েছিল অধ্যাপক এটিএম মাহবুবুল আলমের কাছে। অধ্যাপক এটিএম মাহবুবুল আলম একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। একজন সফল ব্যক্তি হিসেবে দেশে ও বিদেশে তার রয়েছে ব্যাপক পরিচিতি। তার দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে কমিউনিটি মেডিসিন বিভাগে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি উত্তরায় অবস্থিত মওলানা ভাসানী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন-এর বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তারই কাছে শুনুন। ‘পাবলিক হেলথ’ বিষয়ের বিভিন্ন দিক। সাক্ষাৎকার নিয়েছেন আরিফুর রহমান
সাপ্তাহিক : পাবলিক হেলথ বলতে কি বোঝায়? অধ্যাপক এটিএম মাহবুবুল আলম : পাবলিক হেলথের বাংলা আভিধানিক অর্থ হলো জনস্বাস্থ্য। বিজ্ঞানসম্মত উপায়ে রোগ প্রতিরোধ সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন লাভ করার জন্য জনসম্পৃক্ত সমন্বিত উদ্যোগই হলো পাবলিক হেলথ। সাপ্তাহিক : Public health-এর গুরুত্ব কতটুকু? মাহবুবুল আলম : Public health-এর গুরুত্ব নিম্নরূপ : র. রোগ প্রতিরোধ রর. সুস্বাস্থ্য নিশ্চিতকরণ ররর. স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিকরণ রা. স্বাস্থ্য বিষয়ক শিক্ষাদান া. পুনর্বাসন সাপ্তাহিক : আমাদের দেশে Public health-এর কি কি কাজ হচ্ছে? মাহবুবুল আলম : বাংলাদেশে Public health-এর কার্যক্রমসমূহ নিম্নরূপ র. প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা রর. মা ও শিশু স্বাস্থ্য উন্নয়ন ররর. পরিবার পরিকল্পনা রা. সমন্বিত টিকাদান কর্মসূচি া. পুষ্টি বিষয়ক সচেতনতা ার. ডায়রিয়া, কৃমিজনিত ও অন্যান্য সংক্রামক রোগসমূহ প্রতিরোধকরণ সাপ্তাহিক : Public health চিকিৎসা সেবার কোন অংশটুকু নিয়ে কাজ করে? মাহবুবুল আলম : Public health মূলত প্রতিরোধ বিষয়ক চিকিৎসা পদ্ধতি নিয়ে কাজ করে। অর্থাৎ কোনো রোগ যাতে সমাজে ছড়িয়ে পড়ে মহামারী আকার ধারণ করতে না পারে সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা Public health-এর কাজ। সাপ্তাহিক : চিকিৎসাসেবায় Public health-এর সাফল্য কতটুকু? মাহবুবুল আলম : বাংলাদেশের পরিপ্রেক্ষিতে Public health-এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমনÑ সমন্বিত টিকাদান কর্মসূচির মাধ্যমে সহজে প্রতিরোধযোগ্য ৮টি সংক্রামক রোগ হাম, ধনুষ্টঙ্কার, হুপিংকফ, ডিপথেরিয়া, যক্ষ্মা ও পোলিও অনেকাংশে সফলভাবে প্রতিরোধ করা সম্ভব হয়েছে। সাপ্তাহিক : রোগের চিকিৎসা না প্রতিরোধÑ কোনটা বেশি জরুরি? মাহবুবুল আলম : রোগের চিকিৎসার থেকে রোগ হওয়ার পূর্বে প্রতিরোধ অনেক বেশি জরুরি কারণ অনেক অসুখই শুধুমাত্র চিকিৎসা দ্বারা সুস্থ করা সম্ভব নয়। সংক্রামক ব্যাধি বলতে বোঝায় যে ব্যাধি একজন থেকে আরেকজন ছড়ায়। এই ব্যাধি জীবাণু (ধমবহঃ) দ্বারা ছড়ায়। এই জীবাণু অল্প সময় থেকে অনেক বেশি সময় শরীরে থেকে রোগে রূপান্তরিত হতে পারে। যেমনÑ কলেরা, টাইফয়েড, টিবি (যক্ষ্মা) অসংক্রামক ব্যাধি একজন থেকে আরেকজন সহাবস্থান করলেও ছড়ায় না। কিছু ঝুঁকিপূর্ণ জিনিস (risk factor) শরীরে প্রবেশ করার কারণে এ ধরনের ব্যাধি হয়ে থাকে। যেমনÑ ধুমপান করলে ফুসফুসের ক্যান্সার গলার ক্যান্সার, হার্টের অসুখ হতে পারে; চর্বি জাতীয় জিনিস খেলে হাইপারটেশন, হার্টের অসুখ হওয়ার ঝুঁকি অনেকাংশে বৃদ্ধি পায়। এখানে উল্লেখ্য, এ ঝুঁকিপূর্ণ জিনিসগুলো শরীরে না গেলে উপরোক্ত অসুখগুলো হবার ঝুঁকি কম থাকে, তবে যদি জেনেটিক কারণে বা বয়স ও লিঙ্গভেদে এই অসংক্রামক ব্যাধিগুলো হয়, তবে তা পরিবর্তন করা সম্ভব হয় না। সাপ্তাহিক : বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু প্রতিরোধে চঁনষরপ যবধষঃয কি ভূমিকা রাখছে? মাহবুবুল আলম : ‘IEDCR’ এর মাধ্যমে এ অসুখগুলো শনাক্তকরণ ও বিভিন্ন রকম চিকিৎসাসহ যাবতীয় কার্যক্রম জরুরি ভিত্তিতে গ্রহণ করা হয়। এ ছাড়া জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে বার্ড ফ্লু ও সোয়াইন ফ্লু প্রতিরোধে Public health গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাপ্তাহিক : সমন্বিত টিকাদান কার্যক্রম এ Public health-এর ভূমিকা কি? মাহবুবুল আলম : জনস্বাস্থ্য কার্যক্রমের একটি বড় অংশ হচ্ছে টিকাদান কার্যক্রম। এ কর্মসূচির অধীনে শূন্য থেকে পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদের বিনামূল্যে পূর্বে ছয়টি (৬টি) এবং সদ্য সংযুক্ত আরো দুটি (২টি) মোট আটটি (৮টি) টিকা (ঠধপপরহব) ৮টি সংক্রামক ব্যাধির বিপরীতে প্রতিষেধক হিসেবে দেয়া হয়। এ টিকা প্রদানের ফলে শিশুদের ৮টি ক্ষতিকারক ব্যাধি সংক্রান্ত অসুস্থতা ও এ হতে মৃত্যুর ঝুঁকি প্রায় কমে এসেছে। এ ছাড়া মেয়েদের রিপ্রডাকটিভ বয়সে টিটি (ধনুষ্টঙ্কার) টিকার পাঁচটি (৫টি) ডোজ এবং গর্ভবতী মায়েদের টিটি টিকার দুইটি (২টি) ডোজ দেয়া হয়। এ টিকা প্রদানের মাধ্যমে গর্ভবতী মায়ের মৃত্যুর ঝুঁকি কমে যায় এবং বাচ্চা ও মা উভয়েই ধনুষ্টঙ্কার রোগের হাত থেকে রক্ষা পায়। সাপ্তাহিক : সেফ স্যানিটেশন কার্যক্রমে Public health-এর ভূমিকা কতটুকু? মাহবুবুল আলম : স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার সম্পর্কে শিক্ষাদান এবং স্বল্পমূল্যে ও বিনামূল্যে গ্রামগঞ্জে স্যানিটারি ল্যাট্রিন সরবরাহ করা হয়। এ ছাড়া নিরাপদ ও আর্সেনিকমুক্ত পানির ব্যবহার সম্পর্কে জনগণকে সচেতন করার জন্য গ্রাম পর্যায়ে স্বাস্থ্য সহকারী কর্তৃক এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন মাধ্যমে যেমন টিভি, রেডিওতে নিয়মিত বার্তা প্রচার করা হয়। সাপ্তাহিক : ভেজাল খাদ্য শনাক্তকরণে Public health কিভাবে কাজ করছে? মাহবুবুল আলম : জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ ‘ভেজাল খাদ্য’ যাতে জনগণের মধ্যে বিভিন্ন কৌশলে সরবরাহ করা না হয় সে জন্য স্যানিটারি ইন্সপেক্টর (Sanitary inspectar) এবং আইন প্রয়োগকারী সংস্থা ব্যবস্থা গ্রহণ করে থাকে। যদিও সংখ্যা অপ্রতুল। সাপ্তাহিক : বাংলাদেশে Public health-এর কি কি প্রতিষ্ঠান রয়েছে? মাহবুবুল আলম : র. নিপসম (পাবলিক হেলথ-এর উচ্চতর ডিগ্রি প্রদান করা হয়Ñ MPH, Mphil, PHD ইত্যাদি) রর. পাবলিক হেলথ ইনস্টিটিউট ররর. ইনস্টিটিউট অব পাবলিক হেলথ নিউট্রিশন রা. আই ই ডি সি আর া. আই ডি এইচ ার. ই পি আই সেন্টার ারর. এনজিও সাপ্তাহিক : এ প্রতিষ্ঠানগুলো কীভাবে জনসেবায় অবদান রাখছে? মাহবুবুল আলম : উপরোক্ত প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে বিভিন্ন প্রকার টিকা উৎপাদন ও প্রদান রোগ সনাক্তকরণ ও গবেষণা, বিভিন্ন প্রকার সংক্রামক রোগ প্রতিরোধ, পুষ্টি বিষয়ক সচেতনতা তৈরি ইত্যাদির মাধ্যমে পাবলিক হেলথ জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সাপ্তাহিক : Public health এ সরকারের পৃষ্ঠপোষকতা যথার্থ বলে মনে করেন কি? মাহবুবুল আলম : র. জনসংখ্যার অনুপাতে বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য এ সেক্টরে কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করে সরকার সহায়তা করতে পারে। রর. জনস্বাস্থ্য বিষয়ক কর্মকা-ে সরকার তার বাজেট ও অনুদান আরো বৃদ্ধির মাধ্যমে পাবলিক হেলথ সেক্টরে বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারে।
বাংলাদেশে টিকাদান কর্মসূচি জন্মের পর পরই বিসিজি (ইঈএ) শিশুর বয়স ৬ সপ্তাহ হলেÑ ডিপিটি, পোলিও, হেপাটাইটিসÑবি (১ম ডোজ) শিশুর বয়স ১০ সপ্তাহ হলেÑ ডিপিটি, পোলিও হেপাটাইটিসÑবি (২য় ডোজ) শিশুর বয়স ১৪ সপ্তাহ হলেÑ ডিপিটি, পোলিও হেপাটাইটিসÑবি (৩য় ডোজ), নিউমোনিয়ার টিকা (ঐরন)Ñ ১ম ডোজ শিশুর বয়স ২০ সপ্তাহ হলে নিউমোনিয়ার টিকা (ঐরন) ২য় ডোজ শিশুর বয়স ৬ মাস হলে নিউমোনিয়ার টিকা (ঐরন) ৩য় ডোজ শিশুর বয়স ৯ মাস পূর্ণ হলে হামের টিকা (গবধংষবং), পোলিও (৪র্থ ডোজ)
১৫-৪৯ বছর বয়সী মহিলাদের টিটি টিকা প্রদানের সময়সূচি ডোজ সময় টিটি-১ ১৫ বছর পূর্ণ হলে টিটি-২ ১ম ডোজের ৪ সপ্তাহ পর টিটি-৩ ২য় ডোজের ৬ মাস পর টিটি-৪ ৩য় ডোজের ১ বছর পর টিটি-৫ ৪র্থ ডোজের ১ বছর পর
Prof (Dr.) A .T.M Mahbulul Alam MBBS- 1974, Chittagong Medical College DPH 1983, Nipsom MPHM 1993, Mahidul University, Thailand. Before retirement, 9 years in SSMC-as Professor & Head of department of Community Medicine (19.01.2000-25.3.2009) At Present- Prof & Head, Department of Community Medicine. Moulane Bhasani Medical College, Uttara, Dhaka |