|
সু ই ডে ন
বিদেশে কর্মরত বাংলাদেশের চিকিৎসকদের সংগঠন ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক চিকিৎসক ফোরাম (Bangobandhu International Doctors Forum)’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনাসভা সুইডেনের স্টকহোমে ২১শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদ (ঢামেকসু)-এর সাবেক ভিপি ড. বিদ্যুত বড়–য়ার পরিচালনায় সংগঠনের আহ্বায়ক ’৯০-এর গণআন্দোলনের সময়ের ঢামেকসু ভিপি ড. ফরহাদ আলী খানের সভাপতিত্বে আলোচনাসভায় আরো বক্তব্য রাখেন অন্যতম উদ্যোক্তা সাবেক ছাত্রনেতা ড. সামিউল ইসলাম রনি, ড. বিপ্লব শাহ নেওয়াজ, ড. জাহিদ খান এবং ড. শাম্মীসহ আরো অনেকে। সভার শুরুতে ’৫২-এর ভাষা আন্দোলনে এবং ’৭১-এর বীর শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। অপরদিকে, মাতৃভাষা দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক চিকিৎসক ফোরাম (Bangobandhu International Doctors Forum)’ এক প্রতিনিধি দল সুইডেনের স্টকহোম স্কান্দেনেভিয়ান দেশসমূহের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ আমন্ত্রণে এক সাক্ষাৎকারে মিলিত হন। সংগঠনের আহ্বায়ক ড. ফরহাদ আলী খানের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ড. সামিউল ইসলাম রনি, ড. বিপ্লব শাহ নেওয়াজ, ড. জাহিদ খান, ড. বিদ্যুত বড়–য়া এবং ড. শাম্মী। লক্ষ্য এবং উদ্দেশ্য ও কর্মকা- নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত প্রবাসে চিকিৎসকদের একত্রিত করার মহৎ উদ্যোগকে স্বাগত জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
আওয়ামী লীগ ও যুবলীগ
বাংলাদেশ আওয়ামী লীগ এবং যুবলীগ স্ইুডেন শাখার উদ্যোগে সুইডেনের রাজধানী স্টকহোমের এক হলে ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সুইডেন আওয়ামী লীগের সভাপতি গোলাম আম্বিয়া জন্টুর সভাপতিত্বে আলোচনাসভায় আরো বক্তব্য রাখেন সহসভাপতি সাবেক ঢামেকসু ভিপি ড. ফরহাদ আলী খান, সামসুদ্দিন কেতু, শাহ আলম, মাসুম আহমেদ, মহিউদ্দিন আহমেদ লিটন, সাবেক ঢামেকসু ভিপি ড. বিদ্যুত বড়–য়া, জনাব জাহাঙ্গীর, জুবায়ের সবুজ, মিজানুর রহমান, মফিজ এবং সালাউদ্দিনসহ আরো অনেকে। সভায় বক্তারা ২১ শে আগস্ট গ্রেনেড হামলা, জেলহত্যা এবং যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সুইডেনের আরো খবর...
বঙ্গবন্ধু আন্তর্জাতিক চিকিৎসক ফোরাম এর আত্মপ্রকাশ ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক চিকিৎসক ফোরাম (Bangobandhu International Doctors Forum) নামে প্রবাসে অবস্থানরত বাংলাদেশের চিকিৎসকদের এক নতুন আন্তর্জাতিক সংগঠন আত্মপ্রকাশ করেছে। বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী, প্রগতিশীলতার মন্ত্রে দীক্ষিত এবং মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির অনুসারীদের বিশ্বের বিভিন্ন জায়গায় থাকা চিকিৎসকদের নিজেদের সংগঠিত করার প্রত্যয়ে সুইডেনের কয়েকজন চিকিৎসক এই উদ্যোগ গ্রহণ করেছে। সংগঠন নতুন হলেও উদ্যোগতারা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক আন্দোলন সংগ্রামের পরীক্ষিত সৈনিক। ’৯০-এর গণআন্দোলনের সময়ের ঢামেকসু ভিপি ড. ফরহাদ আলী খান, ঢাকা মেডিকেল কলেজের সাবেক ছাত্রনেতা ড. সামিউল ইসলাম রনি, ড. বিদ্যুত বড়–য়া (সাবেক ভিপি, ঢামেকসু), বরিশাল মেডিকেল কলেজের ড. বিপ্লব শাহ নেওয়াজ, ড. জাহিদ খান এবং সলিমুল্লাহ মেডিকেল কলেজের ড. শাম্মী এর অন্যতম উদ্যোক্তা। ইতোমধ্যে সংগঠন নিয়ে বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য ও সমাজকল্যাণ উপদেষ্টা এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। ওনারা এই ধরনের সংগঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। নিজদেশ যখন গণতন্ত্র বিরোধী শক্তি এসে বাকশক্তি হরণ করে, দমন নীতি শুরু করে তখন প্রবাসে যারা দেশপ্রেমিক জনতা রয়েছে তারাই সেই কালো শক্তির বিরুদ্ধে বিশ্বজুড়ে জনমত গড়ে তুলতে পারে। ১/১১ পরবর্তী প্রবাসী বাঙালিদের ভূমিকা দেশের গণতন্ত্র উত্তরণে ইতিহাস হয়ে থাকবে। এ ছাড়া প্রবাসী চিকিৎসকরা বাংলাদেশের বিভিন্ন সামাজিক কর্মকা-ে সরকারকে সহযোগিতা করতে পারে এবং স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে অবদান রাখতে পারে। বিভিন্ন দেশের সঙ্গে সেতুবন্ধনের কাজ করতে পারে। বিভিন্ন মহৎ উদ্দেশ্য নিয়ে এই সংগঠনের অগ্রযাত্রা। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় দু’শতাধিক চিকিৎসক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। মাহমুদ হাসান |