গত ২৩ ফেব্রুয়ারি ২০১০ হোটেল শেরাটনের উইন্টার গার্ডেনে মেরিল স্প্যাশ এবং পারসোনা আয়োজিত ‘মেরিল স্প্যাশ-পারসোনা ইন্স্পায়ারিং ফ্রেশনেস’-এর চূড়ান্ত পর্বের ২৫ জন প্রতিযোগী তরুণীর মধ্য থেকে নির্বাচিত হলো ৩ সেরা স্প্যাশ গার্লÑ নুজহাত সাওম, আইরিন আমির ও সায়মা সুলতানা, যারা তাদের বাহ্যিক সৌন্দর্য ছাপিয়ে মনের সৌন্দর্যে হয়েছেন অনন্য। স্নিগ্ধতাই নারীর সৌন্দর্যের চিরন্তন রূপ! এই ধারণাকে সামনে রেখে বাঙালি নারীর স্নিগ্ধ সৌন্দর্যকে আরো বড় পরিসরে তুলে ধরার যৌথ প্রয়াস নিয়েছে মেরিল স্প্যাশ বিউটি সোপ ও পারসোনা। এই কার্যক্রমেরই একটি বিশেষ অংশ হিসেবে স্কয়ার টয়লেট্রিজ লিঃ ও পারসোনার এই যৌথ আয়োজন ‘মেরিল স্প্যাশ-পারসোনা ইন্স্পায়ারিং ফ্রেশনেস’। স্নিগ্ধতার এই উৎসবে গবৎরষ ঝঢ়ষধংয-চবৎংড়হধ খবমবহফধৎু অধিৎফ ভড়ৎ রহংঢ়রৎরহম ভৎবংযহবংং-এ অভিষিক্ত করা হয় বাংলাদেশ তথা এই উপমহাদেশের প্রখ্যাত নজরুল সঙ্গীতশিল্পী ফিরোজা বেগমকে। যিনি তার কণ্ঠ, কর্ম এবং ব্যক্তিত্বের স্নিগ্ধতায় অনুপ্রাণিত করেছেন আমাদেরকে। প্রখ্যাত এই নজরুল সঙ্গীতশিল্পীর হাতে পুরস্কার তুলে দেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান জনাব স্যামসন এইচ চৌধুরী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও পারসোনার কর্ণধার কানিজ আলমাস খান।
নকিয়ার বাংলা হ্যান্ডসেট বাংলা ভাষার পাঁচটি নতুন ফোন বাজারে নিয়ে আসার মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি সম্মান প্রদর্শন ও ব্যবহারকারীদের জন্য মাতৃভাষায় মোবাইল যোগাযোগকে আরো স্বাচ্ছন্দ্য ও সহজ করতে এগিয়ে এলো নকিয়া। বাংলা ভাষায় ক্রিয়াশীল নকিয়া ১৬১৬, ২২২০, ১২৮০, ১৮০০ ও ২৬৯০ এই পাঁচটি হ্যান্ডসেটের প্রচলনের মাধ্যমে ঐতিহাসিক এই দিবস উদ্যাপনে অংশ নিল নকিয়া। নকিয়া ২২২০ এখন বাজারে পাওয়া যাচ্ছে। আর নকিয়া ১৬১৬ ফেব্রুয়ারির শেষ নাগাদ বাজারে পাওয়া যাবে। নকিয়া ২৬৯০ মার্চে এবং নকিয়া ১২৮০ ও নকিয়া ১৮০০ বাজারে আসবে আগামী এপ্রিলে।
ব্যবসায় সাংবাদিকতা গ্রন্থের প্রকাশনা উৎসব শ্রাবণ প্রকাশনী একুশের বইমেলায় অজয় দাশগুপ্ত ও রোবায়েত ফেরদৌসের ব্যবসায় সাংবাদিকতা গ্রন্থটি ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সেমিনার কক্ষে বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী লে. কর্নেল (অব.) মোঃ ফারুক খান এবং উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মীজানুর রহমান, গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, এফবিসিসিআই সভাপতি আনিসুল হক, বিশিষ্ট ব্যাংকার মামুন রশিদ, সাংবাদিক শওকত হোসেন মাসুম, গ্রন্থের সম্পাদক রোবায়েত ফেরদৌস এবং শ্রাবণের প্রকাশক রবীন আহসান। সভাপতিত্ব করেন অজয় দাশগুপ্ত।
পটুয়াখালীতে ব্র্যাক ব্যাংকের শাখা উদ্বোধন দেশের মৎস্য সম্পদকে ঘিরে বেড়ে ওঠা দক্ষিণের সমৃদ্ধ বাণিজ্যিক অঞ্চল পটুয়াখালীতে বিশ্বমানের ব্যাংকিং সুবিধার মাধ্যমে সম্ভাবনার নতুন জোয়ার নিয়ে এলো ব্র্যাক ব্যাংক। ২২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে ব্যাংকের পটুয়াখালী শাখার উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ এ (রুমী) আলী। সঙ্গে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল মুহায়মেন। ‘পটুয়াখালীর মানুষের দীর্ঘদিনের ব্যাংকিং চাহিদা পূরণ করতে প্রথম ২৪ ঘণ্টা এটিএম সমৃদ্ধ অনলাইন ব্যাংকিং সুবিধা নিয়ে ব্র্যাক ব্যাংকের শাখা উদ্বোধনে আমরা খুশি এবং আমরা আমাদের গ্রাহকদের সবচেয়ে ভালো সেবা প্রদানে সদা প্রস্তুত’, বলেন ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ এ (রুমী) আলী। ব্র্যাক ব্যাংকের পটুয়াখালী শাখাটি, হোল্ডিং নং ১৪০, সদর রোড, নতুন বাজারে অবস্থিত। ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ীরা, ব্যাংকের অগণিত গ্রাহকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শব্দগুচ্ছ পুরস্কার পেলেন রহমান হেনরী ১৬ ফেব্রুয়ারি পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে উত্তরাধুনিক কবিতায় ৫ম শব্দগুচ্ছ পুরস্কার তুলে দেয়া হলো নব্বই দশকের উজ্জ্বল কবি রহমান হেনরীর হাতে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি সৈয়দ শামসুল হক, বিশেষ অতিথি ছিলেন অমিতাভ সরকার ও গোলাম মোর্তোজা। অনুষ্ঠান পরিচালনা করেন শব্দগুচ্ছ সম্পাদক হাসান আল আব্দুল্লাহ। প্রধান অতিথি ও বিশেষ অতিথি পুরস্কারপ্রাপ্ত কবিকে আন্তর্জাতিক কবিতা পত্রিকা শব্দগুচ্ছের পক্ষ থেকে ১৫ হাজার টাকা ও একটি ক্রেস্ট তুলে দেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ড. হুমায়ুন আজাদের স্ত্রী লোতিফা কহিনূর, সৌমিত্র দেব, তারেক মাহমুদ ও খোন্দকার সোহেল। উল্লেখ্য, শব্দগুচ্ছ পত্রিকায় প্রকাশিত কবিদের ভেতর থেকে প্রতি দু’বছর পর পর এ পুরস্কার দেয়া হয়।
দুটি বইয়ের মোড়ক উন্মোচন ২৬ ফেব্রুয়ারি বাংলা একাডেমীর নজরুল মঞ্চে রেজা এলিয়েনের পদার্থ বিজ্ঞান বিষয়ক গ্রন্থ কণা কোয়ান্টাম ও মনিস রফিকের চলচ্চিত্র বিষয়ক গ্রন্থ চলচ্চিত্র বিশ্বের সারথি’র মোড়ক উন্মোচন করা হয়। কণা কোয়ান্টাম গ্রন্থে লেখক কোয়ান্টাম মেকানিক্সের প্রেক্ষাপট অতি সাবলীলভাবে তুলে ধরেছেন যা পদার্থ বিজ্ঞানপ্রেমী পাঠকদের এ বিষয়ে জানার চাহিদা মেটাবে। মনিস রফিকের গ্রন্থে বিশ্ব চলচ্চিত্রের উন্নয়নের বিষয় ও আঙ্গিকে অবদান রেখেছেন এমন দশ জন চলচ্চিত্র পরিচালকের জীবন, চলচ্চিত্র এবং অনেক অজানা বিষয় উঠে এসেছে। কণা কোয়ান্টাম গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক ও প্রকৌশলী আলী আহমেদ এনামুল হক ইমরান। মনিস রফিকের গ্রন্থের মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসালাম ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। |